বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
![]()
পক্ষকাল সংবাদ ঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৭ জুলাই) তার সরকারি বাসভবন গণভবনে মঙ্গোলিয়া সফরের বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। বিকেল ৪টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলন উপলক্ষে ১৪ থেকে ১৬ জুলাই মঙ্গোলিয়া সফর করেন। শনিবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। দুদিনব্যাপী আসেম সম্মেলন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘আসেম’র ২০ বছর : যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের অংশীদারিত্ব’।
বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি প্ল্যানারি মিটিংসহ আসেম সম্মেলনের উদ্বোধনী, সমাপনী এবং অন্যান্য অধিবেশনে যোগ দেন। দ্বিতীয় প্ল্যানারিতে তিনি ‘প্রমোটিং আসেম পার্টনারশিপ অব গ্রেটার কানেক্টিভিটি’ শীর্ষক একটি বিবৃতি দেন।
সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি সিলভেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অধিকতর ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে এশিয়া ও ইউরোপের সম্পর্ক গভীরতর করার উদ্দেশ্যে এশিয়া ও ইউরোপের ৫১টি দেশ ও দুটি আঞ্চলিক সংস্থার ফোরাম ‘আসেম’ গঠিত হয়। বাংলাদেশ ২০১২ সালে আসেমে যোগ দেয়।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়