বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে: ইনু
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে: ইনু
![]()
পক্ষকাল ডেস্কঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্র রক্ষা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
সাম্প্রতিক জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ প্রকাশ এবং দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে বলেও মনে করেন তিনি।
সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী ইনু।
এরপর তিনি বলেন, সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাদের আলোচনা হয়েছে।
“আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন, এ চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও আমেরিকা এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করব, গভীরভাবে কাজ করব, ভালোভাবে কাজ করব।”
বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে দেশটির কড়া সমালোচনা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতার কাছ থেকে।
তবে আওয়ামী লীগের জোট শরিক বামপন্থি দল জাসদের সভাপতি ইনু বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র।
যে চার বিষয়ে আলোচনা হয়েছে, সে সব বিষয়ে বাংলাদেশে কোনো ঘাটতি যুক্তরাষ্ট্র দেখছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “আমরা সব সময়ই সহযোগিতার ভেতরে আছি, সেজন্য আমরা ঘন ঘন বসি। শুধু তথ্য মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বসি।
“কয়দিন আগে নিশা দেশাই বিসওয়াল এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন। এটা একটা (রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক) নিয়মিত বৈঠক। এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, গভীর হচ্ছে।”




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে