এনজিওগুলো দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত
![]()
ডেস্কঃ দেশের এনজিওগুলো বিদেশ থেকে অর্থ এনে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, বিদেশ থেকে অর্থ এনে এদেশের এনজিওগুলো মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অবস্থান নেয়। এনজিওগুলো সব সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।শনিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ ভবনে সৌদি আরবের ত্রাণ সংস্থা আইআইআরও-এর উদোগে দুস্থ মানুষদের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষের ভাগ্য বদলের কথা বলে অর্থ আয় করে বিশেষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে দেশের এনজিওগুলো। কিন্তু সৌদি আরবের আইআইআরও নামের ত্রাণ সংস্থা গোটা বিশ্বে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আয়োজক সংস্থার সহযোগী সংগঠন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে ধন্যবাদ জানিয়ে কামরুল বলেন, মুসলিম জাহানের উন্নয়নের জন্য যাকাত আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে। সুষ্ঠু সামাজিক বন্টন নিশ্চিত করতে হবে।
সংগঠন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি লায়ন এসএম ইব্রাহিম ভুইয়া সভাপতিত্ব করেন।





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন