শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৩০ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কোকেন, হেরোইন, অস্ত্রসহ গ্রেপ্তারের পর রিমান্ডে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কোকেন, হেরোইন, অস্ত্রসহ গ্রেপ্তারের পর রিমান্ডে
৪১২ বার পঠিত
সোমবার, ৩০ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোকেন, হেরোইন, অস্ত্রসহ গ্রেপ্তারের পর রিমান্ডে

---

রাজধানীর ভাষানটেক এলাকায় কোকেন, হেরোইন ও অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

ভাষানটেক থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রোববার ভোরে ৪ নম্বর বস্তির রাবিশের মোড় এলাকা থেকে আলতাফ হোসেন নামের ৩৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

“তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠিয়ে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।”

ওসি বলেন, রোববার ভোর ৪টার দিকে গ্রেপ্তারের সময় আলতাফের কাছে দুটি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিন ও ২২টি ককটেল, ৭০০ পুরিয়া হেরোইন এবং তিনশ গ্রাম কোকেন পাওয়া যায়।

“উদ্ধার কোকেনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা। আলতাফ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”

ওসি জানান, মিরপুর এলাকার বাসিন্দা আলতাফ নিজেকে ‘জাসদ নেতা’ বলে দাবি করলেও এর সত্যতা মেলেনি। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)