বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » নাস্তিক আখ্যা দিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: শোলাকিয়ার খতিব
নাস্তিক আখ্যা দিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: শোলাকিয়ার খতিব
![]()
ডেস্কঃ
শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, নাস্তিক আখ্যা দিয়ে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কেউ যদি অপরাধীও হয়, সেই অপরাধীর বিচার নিজের হাতে তুলে নেওয়ার অধিকার ইসলাম দেয় না। মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইসলাহুল মোসলেমিন পরিষদ বাংলাদেশ আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
মাওলানা মাসউদ বলেন, মানুষকে সচেতন করার জন্য সন্ত্রাসবিরোধী একটি ফতোয়ায় এক লাখ আলেমের স্বাক্ষর গ্রহণ চলছে। ইসলামের নামে যা হচ্ছে তা ইসলামবিরোধী। আলেম ওলামারা মানুষের মাঝে তা বললে সচেতনতা ও আস্থার সৃষ্টি হবে। ইতোমধ্যে ৭৬ হাজার আলেম এতে স্বাক্ষর করেছেন। বাকিগুলো কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে।
কয়েকদিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন, রাজধানীর কলাবাগানে দুজনকে জবাই আমাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে ইসলামের নামে সন্ত্রাস-খুন চলছে। ইসলাম কখনও এরকম খুন পছন্দ করে না এবং সমর্থনও দেয় না। কেউ যদি অপরাধী হয় তার জন্য আদালত আছে সেখানে বিচার হবে, প্রমাণ হলে সাজা হবে। ইসলামের নামে এ ধরনের খুন কাম্য নয়।
মাওলানা মাসউদ আরও জানান, সন্ত্রাসবিরোধী ফতোয়ায় এক লাখ আলেম স্বাক্ষর দেওয়ার পর এর কপি জাতিসংঘ, ওআইসি এবং দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এর আগে, গঙ্গাচড়া কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ২৬ জন তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠিত হয়। নববিবাহিতদের প্রত্যেক জুটিকে একটি করে ছাগল, সেলাইমেশিনসহ নগদ অর্থ প্রদান করা হয়।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত