বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » » ধর্মের বিরুদ্ধে লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা : প্রধানমন্ত্রী
ধর্মের বিরুদ্ধে লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা : প্রধানমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ
নববর্ষের শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ( ফটো- ফোকাস বাংলা)বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনো গ্রহণযোগ্য নয়।বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো”।গণভবন তাকে শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনি।শেখ হাসিনা বলেন এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা।”আমি তো এখানে মুক্তচিন্তা দেখিনা,আমি এখানে দেখি নোংরামি”।তিনি বলেন, “যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কেউ যদি লেখে সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না”।
প্রধানমন্ত্রী বলেন নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে ? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়।
“আবার একজন লিখলে আরেকজন খুন করে প্রতিশোধ নিবে এটা তো ইসলাম ধর্ম বলেনি”।
তিনি বলেন বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের ওার হুমকি দেয়া -এটা ধর্মে কোথায় বলা আছে?
“যারা এ ধরণের হুমকি দেয় তারাই তো ধর্মকে অবমাননা করে”।
একই সাথে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা পালনের জন্যেও সবার প্রতি আহবান জানান।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার