শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » » আকাশ পথেও নিরাপত্তা দেবে র‌্যাব
প্রথম পাতা » » আকাশ পথেও নিরাপত্তা দেবে র‌্যাব
৪৫২ বার পঠিত
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আকাশ পথেও নিরাপত্তা দেবে র‌্যাব

 ---

পক্ষকাল প্রতিবেদকঃ :এবারের পহেলা বৈশাখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ পথেও নিরাপত্তা দেবে র‌্যাব। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রমনা বটমূলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছরই দেশব্যাপী ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যকে সমন্বিত রেখে পালিত হয় বাংলা নববর্ষ। এবারও এর ব্যতিক্রম নয়। এবার রাজধানীর ৭০টি স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে অনুযায়ী র‌্যাবও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

বেনজীর আহমেদ বলেন, বাংলা নববর্ষে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণত ভিড় বেশি থাকে। তাই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বেশি জোর দেয়া হচ্ছে। আমাদের পুরো রাজধানীর নিরাপত্তা দেয়ার সক্ষমতা রয়েছে তবে জনবল কম। কারণ র‌্যাব এলিট ফোর্স সে অনুযায়ী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা দেয়ার পরিকল্পনা করেছে র‌্যাব। নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেশের ১৬ কোটি মানুষের চোখের দৃষ্টি ও শ্রবন শক্তি চাই। যাতে করে কোনো ক্রিমিনাল পালিয়ে যেতে না পারে। কোনো ধরণের অপরাধ কর্মকাণ্ড ঘটাতে না পারে।

তিনি আরো বলেন, আমরা পুরো রাজধানীর সম্ভাব্য সব স্থানের তথ্য সংগ্রহ করেছি। নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আজ প্রাক-প্রস্তুতি চলছে। একাধিক চেকপোষ্ট বসানো হয়েছে। মোটর সাইকেল টহল থাকবে। সাদা পোষাকে বিপুল সংখ্যক র‌্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষনিক যে কোনো প্রয়োজনে তাদের নামানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র‌্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।

বৈশাখে আকাশ পথেও নিরাপত্তা দেবে র‌্যাব



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)