রবিবার, ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » নাগরনো-কারাবাখে ২ দেশের তুমুল যুদ্ধ, ৩০ সেনা নিহত
নাগরনো-কারাবাখে ২ দেশের তুমুল যুদ্ধ, ৩০ সেনা নিহত

ওয়েভ ডেস্ক: বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আকস্মিক যুদ্ধে উভয় দেশের কমপক্ষে ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। হঠাৎ শুরু হওয়া এ যুদ্ধে ককেসাস অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে, যুদ্ধ শুরুর জন্য পরস্পরকে দোষারোপ করছে দেশ দুটি। আজারবাইজানের দাবি, যুদ্ধে তাদের ১২ সেনা নিহত হয়েছেন। এছাড়া তাদের একটি উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে, আর্মেনিয়ার প্রেসিডেন্ট সিরাজ সারকিসিয়ান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে দাবি করেছেন, আকস্মিক এই যুদ্ধে তাদের ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ সেনা।
এদিকে, নাগরনো-কারাবাখে যুদ্ধ বন্ধে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানিয়েছেন।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়