লাহোরে সন্ত্রাসী হামলার ঘটনায় শেখ হাসিনার নিন্দা
প্রধানমন্ত্রী-শেখ-হাসিনাঢাকা: পাকিস্তানের লাহোরে রবিবার (২৭ মার্চ) রাতে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে আজ সোমবার পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।’
বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সন্ত্রাসী হামলায় বিপুল সংখ্যক নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই দুঃসময় কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। সূত্র: বাসস।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ