শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » জাসদে ফিরতে ফের ‘ভোটের’ শর্ত বিদ্রোহীদের
প্রথম পাতা » রাজনীতি » জাসদে ফিরতে ফের ‘ভোটের’ শর্ত বিদ্রোহীদের
৪১৯ বার পঠিত
বুধবার, ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাসদে ফিরতে ফের ‘ভোটের’ শর্ত বিদ্রোহীদের

---
ডেস্কঃ
কাউন্সিল ছেড়ে আলাদা জাসদের ঘোষণা দেওয়া শরীফ নুরুল আম্বিয়া দলে ফিরতে পুনরায় নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের শর্ত দিয়েছেন।
তিনি বলেছেন, “আমাদেরকে আহ্বান করল আর আমরা চলে গেলাম এমন তো নয়। তারা আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা তা রাখতে পারিনি। তবে শর্ত মানলে ঐক্য হতে পারে।”

গত ১২ মার্চ দলীয় কাউন্সিলে শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে বেরিয়ে এসে নতুন কমিটি ঘোষণা করেন জাসদের একাংশ। সেখানে বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি এবং নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এই কমিটিতে বিদায়ী কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদলও রয়েছেন।

পরদিন এক সংবাদ সম্মেলনে বিদ্রোহীদের দলে ফিরে আসার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কাউন্সিলে ভোটে জিতে শিরিন আখতার সাধারণ সম্পাদক হয়েছেন।

তবে ফিরে আসার জন্য ওই ভোট বাতিল করে নতুন করে কাউন্সিল অধিবেশন চেয়েছেন নুরুল আম্বিয়া।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের অনেক সিনিয়র নেতা আমাদের ঐক্যের কথা বলেছেন। হ্যাঁ, আমরাও ঐক চাই তবে ঐক্য করতে হলে পূর্বের অধিবেশন বাতিল করে নতুন অধিবেশন ডাকতে হবে।

“নতুন করে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে। তাহলেই কেবল আমরা দলের সাথে ঐক্য করতে পারি।”
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেছেন, সংবাদ সম্মেলনের পাশাপাশি নেতাদের মাধ্যমে তাদের দলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

“তারা দলে না আসলে তো আর আমাদের কিছু করার নাই।”

সাধারণ সম্পাদক পদে পুনঃভোটের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নতুন করে অধিবেশন করতে হলে তো আলোচনা করতে হবে। আর এই আলোচনা আমরা কাদের সাথে করব?

“তারা যে কমিটি দিয়েছে সেটা বাতিল করে আমাদের সাথে এসে বসুক। তখন আলোচনার মাধ্যমে নতুন অধিবেশন দরকার হলে অধিবেশন হবে, আবার ভোট হবে।”



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)