নিজামীর মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে
পক্ষকাল প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বুধবার সকালে এ পরোয়ানা কপি এসে পৌঁছে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত বনিক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ২০ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। মতিউর রহমান নিজামী এ কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। এখন তাকে রায় পড়ে শোনানো হবে।
এর আগে মঙ্গলবার রাতে মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নিয়মানুসারে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে রায় পূনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন নিজামী। এতেও যদি নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকে তাহলে সবশেষে তিনি রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষার আবেদন করার সুযোগ পাবেন।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, গণহত্যা, ও ধর্ষণের দায়ে আলবদর নেতা নিজামীর ফাঁসির সাজা বহাল রেখে ৬ জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীর ফাঁসির আদেশ দিয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছিলেন, নিজামী যে ঘৃণ্য অপরাধ করেছেন, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা তার জন্য যথেষ্ট নয়।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান