শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সরকার উৎখাতে ব্যর্থরা ভাবমূর্তি নষ্টের চেষ্টায়: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » সরকার উৎখাতে ব্যর্থরা ভাবমূর্তি নষ্টের চেষ্টায়: প্রধানমন্ত্রী
৪৮৫ বার পঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার উৎখাতে ব্যর্থরা ভাবমূর্তি নষ্টের চেষ্টায়: প্রধানমন্ত্রী

---আন্দোলনের নামে ‘মানুষ পুড়িয়ে সরকার উৎখাতে ব্যর্থরাই’ বিদেশি নাগরিক হত্যা করে দেশের ‘ভাবমূর্তি নষ্টের’ অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি হত্যা ও ইমামবাড়ায় তাজিয়া মিছিলে বোমা হামলার পেছনে কারা ছিল- তা ‘ধীরে ধীরে’ বেরিয়ে আসছে।

বছরের শুরুতে বিএনপি-জামায়াতের টানা অবরোধ-হরতালে নাশকতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “দেশের ভিতরে মানুষ পুড়িয়ে যখন দেখল যে, সরকারকে উৎখাত করা যাচ্ছে না… এখন বিদেশিদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগের দিন গণমাধ্যমকে বলেন, গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে হত্যা করা হয় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ‘নির্দেশে’।

আর বুধবার প্রধানমন্ত্রী বলেন, যখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ‘উন্নয়নের রোল মডেল’ হিসাবে স্বীকৃত হচ্ছে, তখনই দেশের ‘ভাবমূর্তি নষ্ট করতে’ বিদেশি খুন ও তাজিয়া মিছিলে হামলার মত নাশকতা ঘটানো হচ্ছে।

“ইমামবাড়ায় বোমা হামলায় কারা আহত, কে মারা গেছে? যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়া না, সে সুন্নি। যে কয়জন আহত- তারা প্রত্যেকে কিন্তু সুন্নি মুসলমান। যে অনুষ্ঠানটি সবাই মিলিতভাবে করে, তাতে এই হামলার কী অর্থ থাকতে পারে? কারা করল? এটা ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে,” বলেন তিনি।

গত ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসাইনী দালানে আশুরার তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় ওই বোমা হামলায় এক কিশোর নিহত হয়, আহত হন অন্তত ৭৫ জন।

প্রধানমন্ত্রী বলেন, “দুইটা বোমা আর পাঁচটা ডিম মেরে সরকারের উন্নয়নের গতিধারাকে বন্ধ করা যাবে না। যারা এটা চিন্তা করছেন, তারা ভুল।”

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেব না। একটা কথা আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধের দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়াও আহবান জানান তিনি।

ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের মাধ্যমে ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জের একটি পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ওয়াসার পানির অপচয় রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, পানি পরিশোধন একটি ব্যয়বহুল কাজ। তাছাড়া ভূগর্ভ থেকে পানি তুলতে থাকলে পানির স্তর নিচে নেমে যায়। এতে ‘ভূমিকম্পের আশঙ্কাও’ বাড়ে।

ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও বংশী নদীর করুণ অবস্থার কথা তুলে ধরে এসব নদীর সংস্কারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “বুড়িগঙ্গায় কয়টি স্যুয়ারেজ লাইন যুক্ত হয়েছে তার খবর নিতে আমি নির্দেশ দিয়েছি। প্রতিটি স্যুয়ারেজ লাইনে একটি পানি শোধনাগার নির্মাণ করা হবে।”

নতুন স্থাপনা নির্মাণের সময় কোনো জলাধার যাতে ক্ষতিগ্রস্ত না হয়- সেদিকেও খেয়াল রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “খাল, নদী, জলাধার ভরাট করে বাড়ি-ঘর-স্থাপনা নির্মাণ করা চলবে না।”



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)