লন্ডনে যেভাবে সময় কাটছে খালেদা জিয়ার

পক্ষকাল ডেস্ক : ব্রিটেনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চোখের চিকিৎসা নেয়ার পাশাপাশি দীর্ঘ আট বছরের মধ্যে এবার পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় দিচ্ছেন তিনি।পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে একান্তে ব্যক্তিগত জীবন-যাপন করছেন দেশের সাবেক এ প্রধানমন্ত্রী। চোখের চিকিৎসা মোটামুটি শেষ হলেও এখনই ফিরতে চাচ্ছেন না খালেদা জিয়া। আরও কয়েকদিন সময় নিতে চান তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিয়ে স্বজনদেরকেই পূর্ণসময় দিচ্ছেন তিনি। জানা গেছে, তারেক রহমানের বাসায় অবস্থানরত খালেদা জিয়া দুই ছেলের সন্তানদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন। টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখলেও নাতনিদের পাশে বসিয়েই দেখছেন। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারকেও সময় দিচ্ছেন তিনি।
প্রতিদিন ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের মধ্যেই দিন শুরু করেন তিনি। পরবর্তীতে পরিবারের সবাইকে নিয়ে সকালের নাস্তা শেষে একটু বিশ্রাম নেন খালেদা। এরপর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন দেখেই দুপুর পর্যন্ত সময় অতিবাহিত করেন তিনি।
এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আগত নেতাকর্মীদেরও মাঝে মাঝে সময় দিচ্ছেন তিনি। দলকে শক্তিশালী করতে সবার কাছ থেকেই নানা পরামর্শ নিচ্ছেন খালেদা জিয়া। অবশ্য তখন তারেক রহমানও অংশ নিচ্ছেন সেই আলোচনায়।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ঢাকায় ফিরেই দলে পরবর্তন আনতে পারেন। এ লক্ষ্যে ইতিমধ্যে তিনি তারেক রহমানের সঙ্গে পরামর্শও করেছেন। ঢাকায় ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই পদক্ষেপ নেবেন তিনি।
এদিকে লন্ডন বিএনপির একটি সূত্র এ বিষয়ে জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাজ্য ত্যাগের কথা থাকলেও খালেদা জিয়া অক্টোবরের শেষ সপ্তাহে দেশে পৌঁছাবেন।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়