শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণকে পুড়িয়ে মারা বরদাশত করব না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণকে পুড়িয়ে মারা বরদাশত করব না: প্রধানমন্ত্রী
৪৩২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণকে পুড়িয়ে মারা বরদাশত করব না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  রাজনৈতিক কর্মসূচির নামে ভবিষ্যতে কেউ যেন আর বর্বরতা চালানোর সাহস না পায় সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

---


তিনি বলেছেন, জনগণকে পুড়িয়ে মারা ও জনগণের জানমালের ক্ষতি করা কোনো রাজনীতি নয়।


চলতি বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচির সময় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে হতাহত এবং ক্ষতিগ্রস্ত বাস মালিকদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।


বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ১৮৫ জন বাস মালিক, নিহত ১৫ জনের পরিবারের ৩০ জন সদস্য ও সাতজন আহতকে মোট আট কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করেন শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে- এটাই তো মানুষের কাম্য। আর সেখানে যদি এভাবে মানুষের ক্ষতি করা হয়, তা আমরা বরদাশত করব না।’


চলতি বছরের শুরু থেকে পরবর্তী ৯২ দিন হরতাল ও অবরোধে সাধারণ নাগরিকদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করব। তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি।’



শেখ হাসিনা আরো বলেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে। ভবিষ্যতে এভাবে যেন মানুষকে ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়, সেই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা তা করব।’


প্রধানমন্ত্রী বলেন, ‘কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে মানুষের এত বড় ক্ষতি কেউ কখনো করতে পারে, তা কল্পনাও করা যায় না।’


ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘রাজনীতি করি জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলের জন্য। সেই রাজনীতির জন্য জনগণকে পুড়িয়ে মারার, জনগণের ক্ষতি করার, জনগণের জানমালের ক্ষতি করা, সেটা কোনো রাজনীতি নয়। এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি-জামায়াত জোট সেটাই করেছে।’


প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এর আগে ক্ষতিগ্রস্ত ৬৭৬ জন বাস মালিক এবং ৩১৮ জন নিহত ও আহতদের মধ্যে ৩৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)