শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আসুন, নতুন সূচনা করি: খালেদাকে সুরঞ্জিত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আসুন, নতুন সূচনা করি: খালেদাকে সুরঞ্জিত
৪৪০ বার পঠিত
শুক্রবার, ২৪ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসুন, নতুন সূচনা করি: খালেদাকে সুরঞ্জিত

---
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া জন্মদিন পালন না করে দিনটি ‘সার্বজনীনভাবে’ পালনে সহযোগিতা করলেই সমঝোতার রাজনীতি ‘আরেকধাপ’ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিএনপিনেত্রীর উদ্দেশে তিনি বলেছেন, “এবার আসুন, আমরা একটি নতুন সূচনা করি।”

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় সুরঞ্জিতের এ মন্তব্য।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই দিনটিতেই কেক কেটে জন্মদিন পালন করেন, যদিও তার আরও জন্ম তারিখের হদিস পাওয়া যায়।

ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত আলোচনায় বলেন,”আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের সম্পাদকদের ডেকে বলেছেন- এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসটি সার্বজনীনভাবে পালন করা যায় কিনা।”

এ বিষয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার ‘সহযোগিতা’ চেয়ে তিনি বলেন, “তিনি অন্তত ১৫ অগাস্ট তার ওই মিথ্যা জন্মদিনটি পালন না করে যদি বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসটি সার্বজনীনভাবে পালনে সাহায্যে করেন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় একধাপ এগিয়ে যাব। আমরা সংঘাতমূলক রাজনীতি থেকে সমঝোতার রাজনীতিতে আরেকধাপ এগিয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে অমলিন ও সমুন্নত রাখার জন্য একটি সমঝোতার ভিত্তি খুঁজে পাব।”

বিএনপি ‘পেট্রোল ও ককটেল বোমার রাজনীতি’ থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে ‘ফিরে এসেছে’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, দলটি এখন ‘বিভ্রান্তির রাজনীতি’ থেকেও ফিরে আসবে বলে তিনি আশা করেন।

নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তব্য দেন।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)