শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ জুন ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নদী দখলকারীরা পশু: শাজাহান খান
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নদী দখলকারীরা পশু: শাজাহান খান
৩৯৬ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী দখলকারীরা পশু: শাজাহান খান


---

পক্ষকাল প্রতিবেদক :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যারা নদী দখল করে তারা মানুষ না। এরা মানুষরূপী পশু।রাজধানীর পূর্তভবনে বুধবার সকালে জাতীয় নদীরক্ষা কমিশন আয়োজিত ‘ঢাকার চারপাশে নদী রক্ষার কৌশল উদ্ভাবন ও আশু করণীয়’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
‘যত বড় শক্তি, যত বড় ধনাঢ্য ব্যক্তি থাকুক কাউকে ভয় করি না। কারও কাছে মাথা নত নয়। নদী রক্ষার লড়াইয়ে সেনাপতি হিসেবে কাজ করতে চাই।’তিনি বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা ভাঙতে গেলে আগে পুলিশকে ঢিল ছোঁড়া হতো। এখন কিন্তু তা হয় না। আমরা টাস্কফোর্স গঠন করে অনেক কাজ করেছি। ‘যত শক্ত সুপারিশ হোক। আপনারা নদী রক্ষায় যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়নের দায়িত্ব আমি নিচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘ঢাকার চারপাশে তিন হাজার স্থাপনা উচ্ছেদ করে আমরা ১০০ একরের বেশি জমি উদ্ধার করেছি। প্রায় সাড়ে ছয় হাজার সীমানা পিলার নির্ধারণ করতে পেরেছি। একদিনে কিছু করতে পারবো না। মিডফোর্ড হাসপাতালে বর্জ্য, ফল ব্যবসায়ীদের বর্জ্য ফেলা বন্ধ করতে পেরেছি।’

বর্তমান সরকারের নদী রক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ৫৩টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের উদ্যাগ গ্রহণ করেছি। ইতোমধ্যেই আমরা ২৪টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের বরাদ্দ পেয়েছি। কিন্তু ড্রেজারের অভাবে খনন কাজে বিলম্ব হচ্ছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব শফিক আলম, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)