শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ জুন ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৪৪৬ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

---
পক্ষকাল ডেস্কঃ প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা ৪৭ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় তখন রাত ৮টা ৪৭ মিনিট।প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হান্নান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও প্রবাসী বাংলাদেশীরা তাকে স্বাগত জানান।এর আগে সকাল ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে তাদের কুশলাদি জানতে চান শেখ হাসিনা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন তিনি।ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তির বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা আগামী ১৪ জুন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।বঙ্গবন্ধুর দৌহিত্রী ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন সফর।টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন।ওই নির্বাচনে টিউলিপ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং রূপা হক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।আগামী বুধবার লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহা পরিদর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)