শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মে ২০১৫
প্রথম পাতা » » সোমবার আদালতে নেয়া হতে পারে সালাহ উদ্দিনকে
প্রথম পাতা » » সোমবার আদালতে নেয়া হতে পারে সালাহ উদ্দিনকে
৩৫৬ বার পঠিত
শনিবার, ১৬ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমবার আদালতে নেয়া হতে পারে সালাহ উদ্দিনকে

---
২০১৫ মে ১৬
পক্ষকাল ডেস্ক : ভারতের মেঘালয়ে বন্দী বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আগামী সোমবার শিলং আদালতে নেয়া হতে পারে। শনিবার ও রোববার শিলং এ ছুটি থাকায় খুব সম্ভব সালাহ উদ্দিনকে আগামী সোমবার আদালতে নেয়া হচ্ছে এমন আভাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা কমলেশ প্রসাদ সিং।কমলেশ প্রসাস সিং যে থানার ইনচার্জ সেই থানায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া ভারতের অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।

শিলং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সালাহ উদ্দিন মোটমুটি সুস্থ আছেন, বড় কোনো সমস্যা নেই। তবে হাসপাতাল থেকে এখনো ছাড়ার কোনো আদেশ দেয়া হয়নি সালাহ উদ্দিন আহমেদকে।

বিএনপি নেতা সালাহ উদ্দিনের পক্ষে এখনো কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়নি। ব্যক্তিগতভাবে সালাহ উদ্দিন আহমেদ তার উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আইনগত ভাবে তার বিরুদ্ধে ভারতের ফরেনার্স এ্যাক্ট অনুযায়ী মামলা হওয়ায় সিঙ্গাপুরে তার চিকিৎসা এক প্রকার অনিশ্চিত বলা যায়।

এ অবস্থায় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী ভিসা পেলে ভারতে পৌঁছনোর পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে কিভাবে আইনী লড়াইয়ের মোকাবেলা করে সালাহ উদ্দিন আহমেদ কে ভারত থেকে বাংলাদেশে ফেরত বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া যায়।

শিলংয়ের সিভিল হাসপাতালের চিকিৎসকেরা বলে আসছেন যে শারীরিক আর মানসিকভাবে স্থিতিশীল আছেন সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ হাসপাতালের ছাড়পত্র দেয়ার ব্যাপারে আর কোনো সমস্যা হবার কথা নয়।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)