শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৫ মে ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইন্দোনেশিয়ায় ৭০০ রোহিঙ্গা, বাংলাদেশি’ উদ্ধার
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইন্দোনেশিয়ায় ৭০০ রোহিঙ্গা, বাংলাদেশি’ উদ্ধার
৪০১ বার পঠিত
শুক্রবার, ১৫ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্দোনেশিয়ায় ৭০০ রোহিঙ্গা, বাংলাদেশি’ উদ্ধার

---
পক্ষকাল ডেস্কঃ
মালয়েশিয়া থেকে ফিরিয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে গিয়ে ডুবতে বসা এক নৌকা থেকে সাতশর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যারা পাচারের শিকার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে দাবি করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সুমাত্রার পূর্ব উপকূলের জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে যান।

আচেহর লাংসা শহরের ত্রাণ ও উদ্ধার বিভাগের কর্মকর্তা খাইরুল নোভা রয়টার্সকে বলেন, “সর্বশেষ যে খবর আমরা পেয়েছি, তাতে ওই নৌকায় ৭৯৪ জন ছিল। তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে বন্দর সংলগ্ন একটি ওয়্যারহাউজে রাখা হয়েছে।”

লাংসা শহরের পুলিশ প্রধান সুনারিয়াকে উদ্ধৃত করে মালয়েশিয়ার স্টার অনলাইন জানিয়েছে, নৌকাটিরে গন্তব্য ছিল মালয়েশিয়া। কিন্তু সে দেশের নৌবাহিনী নৌকাটিকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে ঠেলে দেয়।

আচেহ উপকূলে পৌঁছানোর পর নৌকাটি ডুবতে শুরু করলে স্থানীয় জেলেরা এগিয়ে যান এবং আরোহীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন বলে সুনারিয়া জানান।

মালয়েশিয়ার স্টার অনলাইন লিখেছে, নৌবাহিনীর টহল নৌযান বুধবার পেনাং ও লাংকাওয়ি উপকূল থেকে এ রকম দুটি নৌকাকে গভীর সাগরের দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয় নৌকাটিও ইন্দোনেশিয়ার জলসীমায় কোথাও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের ধারণা।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)