শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৫ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি »
রবিবার, ৫ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

 ---পক্ষকাল প্রতিবেদকঃ  সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি আদালতে পৌঁছান।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই আদালত।

এরপর পরোয়ানা প্রত্যাহারে খালেদার পক্ষ থেকে আবেদন করা হলে গত ৪ মার্চ তা নাকচ করেন বিচারক। রোববার ওই দুই মামলার শুনানির হওয়ার কথা।

আদালতে জামিন মঞ্জুর হলে খালেদা জিয়া সেখান থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ৯৩ দিন আগে ৩ জানুয়ারি নিজের বাসা থেকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন তিনি। এরপর আর কার্যালয় থেকে বের হনিন বিএনপি নেত্রী।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে গুলশানের কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার গাড়িতে তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।

গাড়িবহরে অন্য তিনটি পিকআপ ও চারটি মাইক্রোবাস ছিল। খালেদার নিরাপত্তায় তাদের সঙ্গে পুলিশের একটি পেট্রোল গাড়িও যায়।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে পুলিশের বাধা পান বিএনপি চেয়ারপারসন। ৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকে সেখানেই অবস্থান নেন তিনি।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)