শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন : সিইসি
প্রথম পাতা » রাজনীতি » পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন : সিইসি
৪০৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন : সিইসি

---
পক্ষকাল প্রতিবেদক
: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে এবং পরিস্থিতি বুঝে তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।বুধবার বিকেলে ‘বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে আত্মগোপনে থাকা প্রার্থীদের হয়রানি এবং নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
সেনা মোতায়েনের বিষয়ে বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘এর আগে বিএনপির ব্যানারে শত নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল এসেছিল এবং আজ বিএনপির পক্ষ থেকেও প্রায় একই দাবি করা হয়। তবে আমরা এবারও তাদের বলেছি, আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বৈঠকে সেনাবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আত্মগোপনে থাকা প্রার্থীদের বিষয়ে কমিশনের কিছুই করার নেই- মন্তব্য করে, কাজী রকিব বলেন, ‘আত্মগোপনে থাকা প্রার্থীদের আমরা প্রকাশ্যে আনতে পারি না। আদালতের মাধ্যমেই তাদের জামিন নিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, অনেক প্রার্থী জেলখানায় থেকে বিজয়ী হয়েছেন। ভালো প্রার্থী হলে ভোটাররা তাকে ভোট দিয়ে বিজয়ী করে আনেন- এমন নজির অতীতে রয়েছে।’

প্রার্থিতায় অযোগ্য বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বিষয়ে তিনি বলেন, ‘এটা আদালতের বিষয়। কারো প্রার্থিতা গেলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি হয়। নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের নিয়মে চলে। এ ক্ষেত্রে কমিশনের কোনো কথা বলার সুযোগ থাকে না; বলতেও যাব না। কারণ আপিলের তিন দিন সময়ও রয়েছে। সে অনুযায়ী তারা অগ্রসর হবেন।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘হঠাৎ করে নির্বাচন নয়। গত ১২ বছর ধরে আপনারা নির্বাচনের জন্য আমাদের চাপ দিয়ে আসছেন। আমরা বলেছিলাম, এপ্রিলের মধ্যে নির্বাচন করা হবে। এর আগে সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন হওয়ায় আমরা ১০-১২ দিনের মধ্যে প্রস্তুতি নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছি।’

সিইসি আরো বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে নিরপেক্ষ নন, এমন কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। কারণ নির্বাচনী কর্মকর্তা নিয়োগের আগে তাদের তালিকা প্রকাশ করা হয়। কোনো প্রার্থীর কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কেবল সেটাই বিবেচনা করা হয়।’



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)