শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শুক্রবার সাবেক রাষ্ট্রপতি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শুক্রবার সাবেক রাষ্ট্রপতি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
৪৩৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুক্রবার সাবেক রাষ্ট্রপতি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

---পক্ষকাল প্রতিবেদকঃসাবেক রাষ্ট্রপতি, বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০-৩-১৫ শুক্রবার।

জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বাবা-মা-ভাইসহ সবাইকে হারানোর পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অঘোষিত অভিভাবক।
ভাষা আন্দোলন ও স্বাধীনতা আর মহান মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম।

একজন স্বেচ্ছাসেবক হয়ে রাজনৈতিক জীবন শুরু করে দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক পথচলায় দেশের ১৯তম রাষ্টপতি হয়েছিলেন জিল্লুর রহমান। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে তিনি ৫ মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়াও জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)