বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » খালেদার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের গভীর উদ্বেগ
খালেদার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের গভীর উদ্বেগ
![]()
পক্ষকাল প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওই উদ্বেগের কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত। এই ঘটনায় মহাসচিব (বান কি মুন) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের চলমান সহিংসতা বা রাজনৈতিক সহিংসতা ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’
বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতশীলতা অর্জনে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ উপায় খুঁজতে সব রাজনৈতিক দলের প্রতি আবারো আহ্বান জানান তিনি।
মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকট সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। মহাসচিবের দেওয়া দায়িত্ব অনুযায়ী সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলে তিনি জানান।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত