বগুড়ায় দু’জন নিহত, ঢকায় আহত পুলিশের মৃত্যু
![]()
পক্ষকাল প্রতিবেদক : বগুড়ায় পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে। পুলিশ বলেছে, ভোরে চোরাগোপ্তা এই হামলায় অগ্নিদগ্ধ একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক জানিয়েছেন, ভোরে পৌনে পাঁচটার দিকে বগুড়ার তিনমাথা এলাকায় পান বহন করে ট্রাকটি যাচ্ছিল। সে সময় ট্রাকের সামনে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা চালানো হয়।
এই হামলায় অগ্নিদগ্ধ ট্রাক চালক, তার সহকারী এবং পান ব্যবসায়ীকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চালকের সহকারী এবং পান ব্যবসায়ী হাসপাতালে মারা যান। অগ্নিদগ্ধ ট্রাক চালকের চিকিৎসা চলছে।
অপরদিকে ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে ঢাকায় বাসে ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ১৯ দিন পর পুলিশের একজন সদস্যের আজ মৃত্যু হয়েছে। উল্লেখ্য গত ১৭ জানুয়ারি রাজধানীর মৎস্য ভবনের কাছে পুলিশ সদস্যদের বাসে পেট্রোল বোমা হামলায় দশজনের বেশি দগ্ধ হয়েছিল।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরই একজনের এখন মৃত্যু হলো।
বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধের সময় গত এক মাসে পেট্রোল বোমা হামলাসহ সহিংসতায় ৫০ জনের বেশি নিহত হয়েছে ।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ