বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ৫ দিনের রিমান্ডে
গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ৫ দিনের রিমান্ডে
পক্ষকাল ডেস্ক
![]()
রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
সুমাইয়া জাফরিন
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল কাইয়ুম নয়ন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর একদিন আগে, ৬ আগস্ট, রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়া জাফরিনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পুলিশের অভিযোগ, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর গোপন গেরিলা প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন মেজর (অব.) সাদিক এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রশিক্ষণের বিষয়টি জানার পর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে সুমাইয়াকেও আটক করে পুলিশ এবং মামলার সঙ্গে সম্পৃক্ত করে রিমান্ড আবেদন করে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে