শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি » কেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯ গার্মেন্টসের শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ
প্রথম পাতা » অর্থনীতি » কেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯ গার্মেন্টসের শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ
২১১ বার পঠিত
মঙ্গলবার, ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯ গার্মেন্টসের শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ

পক্ষকাল প্রতিনিধিঃ---

গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে শ্রম ভবন থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা করলে পুলিশের বাঁধার মুখে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে রয়েছে গাজীপুরের সিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস ও আশুলিয়া অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের কর্মীরা। তারা জানান, গার্মেন্টস নয়টি দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে, ফলে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশিরভাগ কর্মীরা টানা তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি এবং বিভিন্ন দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিকরা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। এ সময় বেতন-ভাতা পরিশোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা।

বিক্ষোভের ফলে কাকরাইল মোড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। শ্রমিকদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)