সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » » সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
পক্ষকাল প্রতিনিধি{ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ পক্ষকাল প্রতিনিধি{ সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সৌজন্য সাক্ষাতের এ বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন।
পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অটুট থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়