সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে
যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে
মাঈকেলঃরবিবার২০ এপ্রিল ২০২৫
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে নাটক করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলে এ সরকারকেও আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে এলডিপির আয়োজিত এক গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, “গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা সামনে রেখেও সরকার সংলাপের নামে সময়ক্ষেপণ করছে। দেশে স্থিতিশীলতা ফেরাতে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অপরিহার্য। এককভাবে কোনো সংস্কারই কার্যকর হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যা বলছেন, বাস্তবে তার কিছুই ঘটছে না। অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগের গল্প শুনিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। গত আট মাসে সরকার মিথ্যা তথ্য ও ফাঁকা বুলি দিয়েই ক্ষমতায় টিকে আছে।”
অনুষ্ঠানে দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দেশে নতুন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।”




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ