শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মঙ্গল শোভাযাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’: হেফাজতে ইসলাম
মঙ্গল শোভাযাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’: হেফাজতে ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫![]()
বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’ বলে মনে করে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে, মঙ্গল শোভাযাত্রাকে ‘সর্বজনীনতার’ নামে সবার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে ‘পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রায় রূপ দেওয়াকে তারা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন।’
‘সেজন্য তারা ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার’ প্রতি জোর আহবান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘১৯৮৯ সালের পহেলা বৈশাখে প্রথম পালিত আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রায় রূপ দেওয়াকে আমরা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখি। ঢাবির চারুকলা সব সময় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করলেও পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কো পহেলা বৈশাখের বানোয়াট মঙ্গল শোভাযাত্রাকে ‘অধরা সাংস্কৃতিক ঐহিত্য’ হিসেবে স্বীকৃতি দেয়।’
‘তাই ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহবান জানাচ্ছি।’




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়