শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » » তাপপ্রবাহ আরও বাড়বে
প্রথম পাতা » » তাপপ্রবাহ আরও বাড়বে
৪২২ বার পঠিত
রবিবার, ২১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাপপ্রবাহ আরও বাড়বে

---

পক্ষকাল নিউজ ডেস্ক -চৈত্রের প্রথম সপ্তাহেই কাঠফাঁটা রোদে খা খা করছে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার ২১ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসি।
আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, এটা চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। রোববার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলে মৃদু এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি বলেন, আরও তিন দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে তাপপ্রবাহের এলাকাও বাড়বে। তবে তাপপ্রবাহ তীব্র (সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) রূপ পাওয়ার শঙ্কা নেই। চলতি মাসের শেষ দিকে ঝড়-বৃষ্টিও হতে পারে। ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হবে তখন।
তিনি আরও বলেন, ফাল্গুনের শেষ সময়ে ঢাকার বাইরে গরম ও ঝড়বৃষ্টির দাপট ছিল কয়েক দিন। চৈত্রে এখন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গতিবেগ কম আর আর্দ্রতা বেশি থাকায় ঘাম ঝরছে; অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
আগামীকাল সোমবারের (২২ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দিনের তাপমাত্রা আরও বাড়বে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)