শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » বিনোদন » দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন
প্রথম পাতা » বিনোদন » দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন
৮৭৩ বার পঠিত
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন

পক্ষকাল ---প্রতিবেদন: অপেক্ষার অবসান। পরিবারে হাজির আরেক খুদে সদস্য। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দাদা হলেন ছোট্ট তৈমুর (Taimur Ali Khan)। ফের খুশির হাওয়া পতৌদি পরিবারে। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর। রবিবার মুম্বইয়ের (mumbai) ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।
অপেক্ষা চলছিলই, তাঁকে নিয়ে সরগরম ছিল পেজ থ্রিও (Page 3)। খুদে সদস্যকে নিয়ে উত্তেজনা ছিল সেলেব মহল থেকে আমআদমিরও। গতকালই তাঁর বেবিবাম্প নিয়ে ফটোশুটের (Kareena photoshoot) একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই
(Instagram) সেই ভিডিয়ো শেয়ার করেন করিনা।

কাউন্টডাউন শুরু হয়েগিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দফায় দফায় করিনার (Kareena Kapoor Khan) খোঁজ খবর নিয়েছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর সকলেই এসেছিলেন সইফ-করিনার বাড়িতে।
প্রসঙ্গত, কোনও অবস্থাতেই কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান বলেন, ” আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মত করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে, কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখে।”



এ পাতার আরও খবর

অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)