বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » » বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ১০ কুকুর দিল ভারত
বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ১০ কুকুর দিল ভারত
![]()
পক্ষকাল ডেস্ক-
বাংলাদেশ সেনাবাহিনীকে মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম এমন আরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতের সেনাবাহিনী। বুধবার দুপুর ১২টায় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো হস্তান্তর করেন।
কুকুরগুলো গ্রহণের পর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, এই কুকুরগুলো মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম। বাহিনীর কাজে এগুলো নতুন মাত্রা যোগ করবে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে প্রথম চালানে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল। এবার দ্বিতীয় চালানে আরও ১০টি কুকুর উপহার দিলেন তারা। খবর ইউএনবির।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়