শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান
৫০৭ বার পঠিত
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান

---

বৈশ্বিক রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ করেছে গ্যালাপ ইন্টারন্যাশনাল। এতে সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে সূচকে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়াও বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা হলেন তিনি।

বিশ্বের মুসলমানদের মধ্যে এরদোগানের যেখানে ৩০ শতাংশ, সেখানে সৌদি সালমান বিন আবদুল আজিজের ২৫ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। আর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা ২১ শতাংশ।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

জরিপে দেখা গেছে, জার্মানির চ্যান্সেলর অঞ্জেলা মেরকেলের ৪৬ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। তারপরেই রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার জনপ্রিয়তা ৪০ শতাংশ।

এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩৬ শতাংশ, ট্রাম্পের ৩১ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের পরেই ৩০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে পঞ্চম স্থানে তুরস্কের এরদোগান।

১৯৭৭ সালে ডা. জর্জ গ্যালাপ প্রথম জনপ্রিয়তার এই সূচক নির্ণয় শুরু করেন। এরপর প্রতিবছরই শেষের দিকে গ্যালাপ ইন্টারন্যাশনাল এন্ড অফ ইয়ার সার্ভেই প্রকাশ করা হচ্ছে।

চলতি বছরে বিশ্বের ৫০টি দেশে এই জরিপ করা হয়েছে। বিশ্বব্যাপী পঞ্চাশ হাজার ২৬১ জন জরিপে অংশ নিয়েছেন। প্রতিটি দেশ থেকে এক হাজার নারী-পুরুষ এই জরিপে প্রতিনিধিত্ব করেন।

নভেম্বর ও ডিসেম্বরে মুখোমুখি, টেলিফোন ও অনলাইনে তারা ভোট দিয়েছেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)