শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হরতালের সমর্থনে রাস্তায় বসে পড়লেন ইশরাক-তাবিথ!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হরতালের সমর্থনে রাস্তায় বসে পড়লেন ইশরাক-তাবিথ!
৫২৬ বার পঠিত
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরতালের সমর্থনে রাস্তায় বসে পড়লেন ইশরাক-তাবিথ!

---

পক্ষকাল সংবাদ-

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে সকাল থেকেই নয়াপল্টনে অবস্থান করে বিএনপি নেতাকর্মীরা। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়ের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নয়াপল্টনে আসেন। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে নয়াপল্টন। এরপর পুলিশের চাপে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যায় নেতাকর্মীরা।

এরপর বেলা ২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়ের প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত হলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়ের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিচে নেমে আসেন। এরপর বিএনপির দুই মেয়র প্রার্থীর উপস্থিতিতে ফের নয়াপল্টনে স্লোগান শুরু হয়। এসময় ইশরাক হোসন রাস্তায় বসে পরে। তারপর নেতাকর্মীরাও বসে পরে। এখন রাস্তায় বসে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের ফলাফলের যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফলাফল ঘোষণা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল। এ ফলাফল এর মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি’র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ন্যূনতম সুষ্ঠু কোন ভোট হয়নি। এরকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করিনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



এ পাতার আরও খবর

দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায় দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসীর রহস্যজনক মৃত্যু ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসীর রহস্যজনক মৃত্যু
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)