শিরোনাম:
ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সিইসি’র আঙুলের ছাপই শনাক্ত হয়নি ইভিএমে!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সিইসি’র আঙুলের ছাপই শনাক্ত হয়নি ইভিএমে!
৪০৬ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিইসি’র আঙুলের ছাপই শনাক্ত হয়নি ইভিএমে!

---

পক্ষকাল সংবাদ-

ইভিএমে ভোট দিয়ে গিয়ে বিপাকে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ ১ ফেব্রুয়ারি, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় তার আঙুলের ছাপ শনাক্ত করতে পারেনি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। পরে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ভোট দেন।

জানা যায়, আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রের কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে ভোট দিতে যান সিইসি কে এম নূরুল হুদা। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হলেও কোনোটিই ম্যাচ করেনি। এরপর তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দিয়ে চলে যান তিনি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলে নি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।’

অনেকেই এই সমস্যায় পড়তে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।’

ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ প্রসঙ্গে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচিং করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি।’

তাড়াহুড়োর কারণে এবং ভোটার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সিইইস’র এনআইডি নম্বর দিয়ে ভোট নেয়া হয় বলেও নিশ্চিত করেন তিনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)