শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » স্কুল কেবিনেট নির্বাচন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » স্কুল কেবিনেট নির্বাচন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৭১ বার পঠিত
শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুল কেবিনেট নির্বাচন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

---

পক্ষকাল সংবাদ-

সারা দেশে চলছে স্কুল কেবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের সরাসরি ভোটে নেতা নির্বাচনের এ পদ্ধতির বেশ প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জীবনে সব পর্যায়ে একজনকে দলনেতা মানতে হয়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেই জ্ঞানার্জন করতে পারছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারছে। অন্যের মতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শিখছে শিশুরা।’ শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কেবিনেট নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রচর্চা, নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ নিজেদের মূল্যবোধ এবঙ দায়িত্ব সম্পর্কে শিক্ষাদানে স্কুল কেবিনেট নির্বাচন আয়োজন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে তাদের দায়িত্বশীল হিসেবে তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরা নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছে। সেই নেতার নির্দেশনা মেনে চলছে। পড়ালেখার পাশাপাশি বিদ্যালয়ের নানা ধরনের কর্মকাণ্ড যুক্ত হচ্ছে। এতে করে ওই ছাত্রছাত্রীর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, নিজের মূল্যবোধ তৈরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানেরও উন্নয়ন হচ্ছে।’ শিক্ষামন্ত্রী পরে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বেইলি রোডের সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে স্কুল কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)