শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

পক্ষকাল সংবাদ-
চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এছাড়াও ভাইরাসটি দেশটির নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। আর এতে এখন পযর্ন্ত আক্রান্ত সংখ্যা ১ হাজার ২৮৭ জন। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
এ ঘটনায় শুধুমাত্র হুবেই প্রদেশে ১৫ জনের মৃত্যু হয়। এই প্রদেশেই প্রথম ছড়ায় ভাইরাসটি।
এদিকে এমন সময় প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উহান প্রদেশে একটি নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরটি (রাশিয়ান টাইমস) জানায়, হুবেই প্রদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের চিকিৎসা চালিয়ে যাওয়া ডাক্তার লিয়াং উদং (৬২) অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি উহান শহরে দায়িত্ব পালন করছিলেন।
এই ভাইরাস এখন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ২৪ জানুয়ারি, শুক্রবার রাতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে।
এই ভাইরাসের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। এ ভাইরাসে আক্রান্ত রোগিদের প্রতি চারজনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ হয়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ