শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব
৪৩৬ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

---

পক্ষকাল ডেস্ক সংবাদ-

প্রায় তিন মাস অপেক্ষা শেষে সংঘর্ষ ও সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব। তিনি দেশটির রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান হিজবুল্লাহ সমর্থিক ব্যক্তি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, প্রায় এক মাস ধরে মতবিরোধের পর দেশটির মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত বিবৃতিতে হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমটি আরো জানায়, হাসান দিয়াবের নেতৃত্বে নতুন সরকারের অধীনে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে। হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণার একদিন আগে একটি টুইট করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। সোমবার টুইটে তিনি লেখেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে তার ‘ধসের চক্র’ থেকে বের করে আনতে পারে। একদিন পর দিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে আখ্যা দেন তিনি।

প্রসঙ্গত লেবাননে বিক্ষোভ, সংঘর্ষ লেগেই রয়েছে। দেশটির রাজধানী বৈরুতে চলতি সপ্তাহে সংঘর্ষে ১৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টা করে এবং এটিএম বুথ, ব্যাংক, অফিস ও দোকান ভাঙচুর করে। সরকার গঠনের পর পরিস্থিতি শান্ত করে আনাই হাসান দিয়াবের প্রধান চ্যালেঞ্জ বলে দেখা হচ্ছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)