মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রহস্যজনক ভাইরাস চীনে: বিশেষ সতর্কতা শাহজালালে
রহস্যজনক ভাইরাস চীনে: বিশেষ সতর্কতা শাহজালালে
![]()
পক্ষকাল সংবাদ-
সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া রহস্যজনক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশে এর সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য চীন থেকে আসা যাত্রীদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদ উল আহসান জানান, চীন থেকে আসা তিনটি সরাসরি ফ্লাইটের যাত্রীদের ফিজিক্যাল স্ক্রিনিং করানো হবে। বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে আসার সংকেত দিলে ওই যাত্রীকে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। সাধারণত কারও শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকলে থার্মাল স্ক্যানার সংকেত দেয়। এরপর ওই যাত্রীকে বিমানবন্দরে কোয়ারেনটাইন রুমে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হবে। শারীরিক অবস্থা অনুযায়ী তাকে (যাত্রী) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। যাত্রীরা চীনের কোন শহর থেকে এসেছেন, কোথায় কোথায় গিয়েছিলেন, অবস্থানের সময়সহ বেশ কিছু তথ্য সংগ্রহ করা হবে। চীনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোকে এসব পদক্ষেপ সম্পর্কে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা-চীন-ঢাকা রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইনস, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট যাওয়া-আসা করে। এরই অংশ হিসেবে সোমবার সকালে শাহজালাল বিমানবন্দরে ওরিয়েনটেশন প্রোগ্রাম করা হয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তাসহ বিমানবন্দর–সংশ্লিষ্ট চিকিৎসকেরা অংশ নেন।
চীনে এই ভাইরাস সংক্রমণে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। আক্রান্ত হয়েছেন আরও অন্তত দুশ জন। তবে স্বাস্থ্য বিশ্লেষকের ধারণা, আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি হবে। চীনা কর্তৃপক্ষ আক্রান্তের সংখ্যা কমিয়ে বলছে। ভাইরাসটিকে এক ধরনের করোনাভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যা নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটায়। নতুন এই ভাইরাস সংক্রমণে উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। দেশটির হুনান শহরে এর উৎপত্তি, বেইজিংসহ অন্যান্য শহরেও ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস মোকাবেলায় এ সপ্তাহে জরুরি বেঠক ডেকেছে। বলা হচ্ছে, নতুন এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। যা অনেকটা ফ্লুয়ের মতো। ২০০২ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৭০০ জন মানুষ মারা যায়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ