শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আজ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে শেষ শৈত্যপ্রবাহ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আজ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে শেষ শৈত্যপ্রবাহ
৬৬২ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে শেষ শৈত্যপ্রবাহ

পক্ষকাল সংবাদ ঃ---ডেস্ক
ঘনিয়ে আসছে চলতি শীত মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। রোববার উত্তরাঞ্চলে ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। একই ধরনের বৃষ্টি আজ সোমবারও হতে পারে দেশের বিভিন্ন স্থানে। বৃষ্টির সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বদলগাছীতে। রাজশাহীতে ২, বগুড়ায় ১ মিলিমিটারসহ ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া ও নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ দেশের অন্য সব বিভাগের দু-এক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কমে আসবে।
রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে ১২ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৬.৪ এবং সর্বোচ্চ ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলেও রাতের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ওপরে। তবে দিনের তাপমাত্রা অন্যান্য এলাকার চেয়ে কম ছিল।
আবহাওয়াবিদ আবদুল হামিদ সমকালকে জানান, পর্যায়ক্রমে দিনের তাপমাত্রা কমতে পারে। বৃষ্টি শেষে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগের সঙ্গে শীতের অনুভূতি বেড়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মাসের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)