শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত
৫৩৭ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত

---

পক্ষকাল সংবাদ-

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে চালানো ইরানের হামলায় কোনও মার্কিন সেনা হতাহতের শিকার হয়নি দাবি করা হলেও ১১ জনের মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসার কথা জানা গেছে। মানসিক চাপে মস্তিষ্কে ক্ষতির লক্ষণ দেখা দেওয়া তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৮ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুটি ঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের সেনাবাহিনী (রেভ্যুলশনারি গার্ড)। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র দাবি করে  তাদের কোনও সেনা হতাহত হননি।

তবে এবার অন্তত ১১ জনের চিকিৎসা নেওয়া কথা জানা গেল।  মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল উরবান এক বিবৃতিতে বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে ৮ জানুয়ারির ওই হামলায় তাদের কোনো সেনা নিহত হননি। বিস্ফোরণে মানসিক চাপে মস্তিষ্কে ক্ষতির কারণে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরীক্ষার ভেতর রাখা হয়েছে।

এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকজন সেনাকে জার্মানি ও কুয়েতে মার্কিন স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিল উরবান। তিনি বলেন,  দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে হলে তাদের আবার ইরাকে ফিরিয়ে আনা হবে।

এর মধ্যে আটজনকে জার্মানি ও তিনজনকে কুয়েত নিয়ে যাওয়া হয়েছে। ইরাকের আনবার মরুভূমির বিশাল ঘাঁটিতে এখনও প্রায় দেড় হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এক সিনিয়র কর্মকর্তা বলেন, এই সেনাদের মানসিক সমস্যা হামলার সপ্তাহখানেক পরে দেখা গেছে। প্রাথমিকভাবে তেমন কোনও লক্ষ্মণ ছিলো না। তাই তাদের আহত হওয়ার ব্যাপারটি জানতেন না নেতারা।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)