রবিবার, ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী
আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী

পক্ষকাল সংবাদ-
মোনাজাত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: সংগৃহীত)টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তিনি। এ সময় মুসল্লিদের ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শেষ হয়।
গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ