শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মারা গেছেন ওমানের সুলতান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মারা গেছেন ওমানের সুলতান
৪০৯ বার পঠিত
শনিবার, ১১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মারা গেছেন ওমানের সুলতান

---

পক্ষকাল সংবাদ-

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃত্যুর খবর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান সুলতান কাবুস। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৭০ সালে ওমানের মসনদে বসেন কাবুস বিন সাঈদ। অবিবাহিত হওয়ায় কোন উত্তরাধিকার নেই কাবুসের। জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী ঘোষণাও করে যাননি তিনি। ওমানের সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন সুলতান।

রাজপরিবারে আছেন মোট ৫০ জন পুরুষ সদস্য। সর্বসম্মতিতে সুলতান নির্বাচন সম্ভব না হলে দেশটির বিশেষ কাউন্সিল তাদের কাছে সংরক্ষিত সুলতানের গোপন চিঠি থেকে উত্তরাধিকারীর নাম ঘোষণা করবে। সুলতান কাবুসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।

সাবেক উপনিবেশিক শক্তি ব্রিটেনের সহায়তায় ১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। আরবের দীর্ঘতম শাসক থাকার সময়ে তিনি বিচ্ছিন্ন আর অবকাঠামোহীন ওমানকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন। পশ্চিমা দেশগুলোর সমর্থন পেয়েছেন তিনি। সম্প্রতি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি শাসনকাজে অনুপস্থিত থেকেছেন।

জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা শেষে সম্প্রতি রাজধানী মাস্কটে ফেরেন সুলতান কাবুস বিন সাইদ। অসুস্থতার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও ধারণা করা হয়ে থাকে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

সুলতান কাবুস বিন সাইদের কোনও সন্তান বা ভাই নেই। নিকটাত্মীয় হিসেবে আছেন তার চাচাত ভাইয়েরা। ফলে তার উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ২০১১ সালে উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়ায় সংশোধনী আনেন কাবুস। এতে বলা হয়েছে, রাজপরিবারে কোনও বিরোধ দেখা দিলে সুলতানের নিয়োগকৃত শীর্ষ পাঁচ কর্মকর্তার একটি কাউন্সিল নতুন সুলতান নির্বাচনের প্রক্রিয়ায় সংযুক্ত হবেন। তবে উত্তরাধিকার কে হবেন সেই ঘোষণা তিনি দেননি।

দেশটির সংবিধান অনুযায়ী, ওমানের নতুন সুলতান হবে রাজ পরিবারের সদস্য। তাকে অবশ্যই মুসলমান, প্রাপ্তবয়স্ক, যৌক্তিক এবং ওমানের মুসলমান বাবা-মায়ের পুত্র হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্ত পূরণ করতে পারা ৮০ জনেরও বেশি পুরুষ রয়েছে। তবে ৬৫ বছর বয়সী আসাদ বিন তারিকই নতুন সুলতান হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বলে ধারনা করা হচ্ছে। ২০১৭ সালে আসাদকে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তকে সুলতান কাবুসের নিকটাত্মীয়দের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হয়।

তবে শেষ পর্যন্ত ওমানের আইন অনুযায়ী রাজ পরিবার যদি নতুন সুলতান মনোনয়নে সম্মত হতে ব্যর্থ হয় তাহলে কাবুসের লিখে রেখে যাওয়া দুটি সিল করা চিঠিতে যে ব্যক্তির নাম থাকবে তিনিই শাসকের দায়িত্ব পাবেন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)