শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইরানের সঙ্গে ‘তাৎপর্যপূর্ণ আলোচনার’ জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইরানের সঙ্গে ‘তাৎপর্যপূর্ণ আলোচনার’ জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
৩৮৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের সঙ্গে ‘তাৎপর্যপূর্ণ আলোচনার’ জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

---

পক্ষকাল ডেস্ক সংবাদ-

ইরাকে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার হামলা ও তেহরানের পাল্টাহামলা ঘিরে গত কয়েকদিনের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে ‘কোনও পূর্ব শর্ত ছাড়াই তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য তারা প্রস্তুত’। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্র এই অবস্থানের কথা বলেছে। তবে ওই চিঠিতে. আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া চিঠিতে মার্কিন দূত কেলি ক্রাফট বলেছেন, ইরানি শাসক দ্বারা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বা উত্তেজনা বৃদ্ধি এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত।

জাতিসংঘ চার্টারের ৫১ ধারার কথা উল্লেখ করে চিঠিতে সোলাইমানিকে হত্যাকে যৌক্তিক বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চিঠিতে আরও বলা হয়েছে, নিজেদের সেনা ও স্বার্থের সুরক্ষার জন্য মধ্যপ্রাচ্যে ‘প্রয়োজন অনুসারে’ আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি থাকায় যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব বিশ্বাসযোগ্য নয়। তেহরানও মার্কিন ঘাঁটিতে হামলাকে যৌক্তিকতা দিতেও জাতিসংঘ চার্টারের ৫১ ধারার কথা তুলেছে।

ইরানি চিঠিতে বলা হয়েছে, ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না। বাগদাদে হামলা ছিল নির্দিষ্ট ও সামরিক উদ্দেশ্যে। ফলে সেখানে কোনও বেসামরিক নাগরিক ও বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুই দেশের মধ্যেই চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর বৃহস্পতিবার উভয় পক্ষের নমনীয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)