শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ এবং ক্ষুব্ধ: মির্জা ফখরুল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ এবং ক্ষুব্ধ: মির্জা ফখরুল
৪৫৯ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ এবং ক্ষুব্ধ: মির্জা ফখরুল

---

পক্ষকাল সংবাদ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এই ভাষণে জাতি হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনানুষ্ঠানিক কাজে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর ভোট ডাকাতি করে সরকার ক্ষমতায় এসেছে। দেশের অর্থনৈতিক আজ ভঙ্গুর অবস্থায়। তারপরও দেশের মানুষ মনে করেছিল সংকট নিরসনের জন্য একটা পথ তার এ বক্তব্যের মধ্যে থাকবে। নতুন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার একটা ইঙ্গিত দেবেন এমনটাই জাতি মনে করেছিল। কোনটাই তিনি করেননি। সেই সংকট নিরসনের জন্য তিনি কোন পথ দেখান নি।অন্যদিকে তিনি কিছু বক্তব্য রেখেছেন যেসব বক্তব্য সত্য নয়। যেমন তিনি বলেছেন ৭৫ পরবর্তী সময়ে দেশের মানুষ জরাজীর্ণ ছিল, দেশের মানুষ কঙ্কাল হয়েছিল। আমি বলি এই ঘটনা তার উল্টো। ১৯৭২ থেকে ৭৫ ওই সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে চরম দুর্ভিক্ষ হয়েছিল। কিন্তু তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এসকল দুর্ভিক্ষের সমাধান ঘটে। তারপরে দেশে পটেনশিয়াল ইকনোমিক্যাল সিচুয়েশন তৈরি হয়। আজকে বাংলাদেশের যে অর্থনীতি সেই ভিত্তি তৈরি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেখানে ৭৫ সালে বাকশাল গঠন করা হয়েছিল এরপর এসে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সবসময় বিএনপিকে দোষারোপ করা হয়। বিএনপি সন্ত্রাস করছে বলেছেন তারা। কিন্তু তারা ভুলে গেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা ১৭৩ দিন হরতাল করেছিলেন। সে সময় বাসে ১১জন ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছিল। এছাড়া অনেক লোক আহত হয়েছিল সেই আন্দোলনের ফলে। যে রাজনৈতিক কালচার তখনও ছিল এটা এখনও আছে। আর এখনো এই আওয়ামী লীগ সরকারই এটা করছে। তারা হত্যা করছেন, বিচারবহির্ভূত হত্যা করছেন, তুলে নিয়ে গিয়ে মারছেন, আর নিখোঁজ হয়েছে, গুম হয়েছে এ সরকারের সময়। এই জিনিসগুলো তার বক্তব্যের মধ্যে আসেনি।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে যে আশা ভরসা রাখার জন্য বলেছেন সে আশা ভরসা মানুষ কোথা থেকে রাখবে। দেশের অর্থনীতির চরম বিপর্যয় আছে। তিনি বলছেন আস্থা রাখার জন্য, মানুষ কোথা থেকে আস্থা রাখবে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। এমন কোন জিনিস নাই যে দাম বাড়েনি। সে ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় যে তারা বলছে বাংলাদেশে এখন উন্নতির রোল মডেল আমি বলব এটা হচ্ছে দুর্নীতির রোল মডেল, দুঃশাসনের রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য নিজেদের আত্মতুষ্টি দেয়ার জন্য ভাষণ দিয়েছেন। কারণ তারা তো জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। জনগণের ভাষা তারা বুঝতে পারছেন না। জনগণের আওয়াজ তারা শুনছেন না। উনার বক্তব্য তারই বহিঃপ্রকাশ।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)