মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়ার আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ড. কামাল
খালেদা জিয়ার আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ড. কামাল
![]()
পক্ষকাল সংবাদ-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে সরকারকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে, চিকিৎসার জন্য মুক্তি না দেয়া সংবিধান লংঘন। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মতিঝিলে নিজ কার্যালয় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি তার এই আগ্রহ প্রকাশ করেন। এসময় বেগম খালেদা জিয়ার জামিনের জন্য আইনি লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, জনগণ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্য সুসংহত করে দাবি আদায় করতে হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ