সোমবার, ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে জাহাঙ্গীর কবির নানক
হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে জাহাঙ্গীর কবির নানক
![]()
পক্ষকাল সংবাদ-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়। সকালে বুকে ব্যাথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি। ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। নানকের ব্যক্তিগত সহকারি বিপ্লব গণমাধ্যমকে বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ