শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সোলাইমানি হত্যা: যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সোলাইমানি হত্যা: যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ
৪২২ বার পঠিত
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোলাইমানি হত্যা: যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

---
পক্ষকাল ডেস্ক ঃইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর সারাদিন টুইট করে ডোনাল্ড ট্রাম্প যখন নিজের জনপ্রিয়তা বাড়াতে ব্যস্ত, তখন মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দেশটির কয়েক ডজন শহরে বিক্ষোভ হয়েছে।
আল-কুদস প্রধানকে হত্যা ইরানের সঙ্গে যুদ্ধের উসকানি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের একটা বড় সংখ্যক নাগরিক।
যুদ্ধ ও বর্ণবাদবিরোধী জোট অ্যান্সার যুক্তরাষ্ট্রের ৭০টি শহরে বিক্ষোভের আয়োজন করেছে। নিজ ওয়েবসাইটে দেয়া এক বিবৃবিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধের বিরুদ্ধে তারা বিক্ষোভের পরিকল্পনা করেছে।
এসময় ওই অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।-খবর ডেইলি বিস্টের
তারা বলেন, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, তাদের সবার দায়িত্ব এই বিপর্যয়কর যুদ্ধের বিরোধিতা করা। এখনই পদক্ষেপ নেয়ার সময়।
যদিও যুদ্ধ বন্ধ করতেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার যুক্তরাষ্ট্রের সব বড় শহরগুলোতে বিক্ষোভ নিয়ে রাস্তায় নামেন তারা। এসময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘যুদ্ধ নয়-শান্তি’, ‘যুদ্ধ নয়-উন্নয়ন’, ‘যুদ্ধ নয়-বন্ধুত্ব’, ‘নো জাস্টিস নো পিচ-ইউএস আউট অব মিডল ইস্ট’ স্লোগান।
নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটের মেম্বার জ্যাসিকা র‌্যামোজ বলেন, আমেরিকার ইতিহাস-ঐতিহ্যের পরিপন্থি আচরণে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে একঘরে করা হচ্ছে। এমন অবস্থার অবসানে রাজপথ এবং ক্যাপিটল হিলে একযোগে সোচ্চার থাকতে হবে।
তিনি বলেন, সামনের নভেম্বরের নির্বাচনে ব্যালট যুদ্ধে অ-আমেরিকান ট্রাম্পকে হঠাতে হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)