শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলা একাডেমিতে পৌষ মেলা শুরু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলা একাডেমিতে পৌষ মেলা শুরু
৪৪৭ বার পঠিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা একাডেমিতে পৌষ মেলা শুরু

---

পক্ষকাল সংবাদ-

রাজধানীর মানুষকে গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। এ মেলা আগামী সোমবার রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেলা উদযাপন পরিষদ।

শনিবার সকাল সাড়ে নয়টায় আইলা জ্বালিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মেলার শুরুতে পৌষ কথন পর্বে বক্তারা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য, আর আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে বর্ণনা করা হয় শীত ঋতুর পরিচিতি।

আয়োজকরা জানান, মেলার আয়োজনে প্রতিবারের মত রকমারি পিঠার সঙ্গে থাকবে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা। আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করবে প্রায় ৫৪ স্টল।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)