শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » বিয়ের পর আবার বিতর্কের মুখে সৃজিত
প্রথম পাতা » বিনোদন » বিয়ের পর আবার বিতর্কের মুখে সৃজিত
৫৫৮ বার পঠিত
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের পর আবার বিতর্কের মুখে সৃজিত

---

পক্ষকাল সংবাদ-

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি আবারও জড়ালেন নতুন বিতর্কে। এইতো গেল কয়েকদিন আগেই শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গরুর গোস্ত খাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার জড়ালেন শুটিং ঝামেলায়। সিনেমার শুটিং করতে গিয়ে আইন না মানার অভিযোগ এসেছে সৃজিতের ওপর। এমনকি আইন লঙ্ঘনের অপরাধে তার শুটিং টিমকে জরিমানাও গুনতে হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেলুদা ওয়েব সিরিজের শুটিং চলাকালে তাকে এই জরিমানা করা হয়।

জানা গেছে, একাধিক অভয়ারণ্য এবং সেনা ছাউনি থাকার কারণে উত্তরবঙ্গ একটা স্পর্শকাতর জায়গা। ওই এলাকার পানঝোড়া বস্তি সংলগ্ন জঙ্গলের পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেয়া হচ্ছিল বিভিন্ন শট। সেই সময়েই বনবিভাগের দুই কর্মী ফেলুদা টিমকে বাধা দেন। তাদের অভিযোগ, শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি ছিল না। পরে ফেলুদা টিমকে জরিমানা করা হয়। এ ঘটনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘গতকাল যা হলো তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের যিনি স্থানীয় কো-অর্ডিনেটর, যিনি এসবের পারমিশন করান, তিনি বলেছিলেন, মূর্তি নদীর ওপারে জঙ্গল। তাই ওপারে ড্রোন ওড়ানো নিষেধ। তাই আমরা মূর্তির এপারে ড্রোন ওড়াচ্ছিলাম। পরে বনবিভাগের কর্মীদের অনুরোধে তৎক্ষণাৎ ড্রোন নামিয়ে নেয়া হয়। যদিও তখন আমাদের অনেক শটই বাকি ছিল।’ শেষ পর্যন্ত সৃজিতকে জরিমানা গুনতেই হয়েছে। বিষয়টি মিটমাট হবার পর আবার শুটিং চলছে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)